ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গ্রেফতার ভুয়া কাস্টমস কর্মকর্তা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ভ্যাট আদায়ের নামে চাঁদা উত্তোলনের সময় তপন দাস (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নর ছাট খাটামারি গ্রামের নিতাই চদ্র দাসর পুত্র।


গত মঙ্গলবার রাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নর মানিককাজি ঘাটপার বাজার এলাকা থেকে এই ভুয়া কাস্টমস কর্মকর্তাকে আটক করা হয়। এরপর বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে নিবর্তনমূলক আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করে।


পুলিশ ও স্থানীয় জনতা সূত্রে জানা যায়, ধৃত তপন দাস নিজেকে জয়মনিরহাট কাস্টমস অফিসের কর্মকর্তা পরিচয়ে মঙ্গলবার রাতে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সানাতলী ঘাটপাড় বাজার এলাকার আমিনুর রহমানের টিনের দোকান ও মামুনুর রশিদের দোকানে গিয়ে ভ্যাটের কথা বলে তিন হাজার টাকা চাঁদা দাবি করেন। এরপর টাকা না দিলে ভ‍্যাট ফাঁকির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেন।


এ দিকে তপনের কথা বার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তপনকে আটক করে থানা পুলিশকে খবর দেন। এরপর ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তপন দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।


এ ব্যাপারে ভূরুঙ্গামারীর জয়মনিরহাট শুল্ক গুদামের কাস্টমস কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এই নামে অত্র অফিসে কোনো কর্মকর্তা নেই।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, ধৃত ব্যক্তি কাস্টমসের কেউ নন বলে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে কেউ অভিযোগ না করায় থানা পুলিশ বাদী হয়ে নিবর্তনমূলক আইনে মামলা দিয়ে বুধবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑